বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বৃহত্তর সিটি করপোরেশন রংপুরে চলছে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের দ্বিতীয় বৃহত্তর সিটি করপোরেশন রংপুরে চলছে ভোটগ্রহণ। তৃতীয় নগরপিতা বাছাই করতে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এখানকার বাসিন্দারা। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত।

সকালে ভোট শুরু সময় ভোটারদের কেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। পাশাপাশি প্রার্থীদের সমর্থকদের ব্যাজ পরা লোকদের কেন্দ্রের বাইরে জড়ো হতে দেখা গেছে।

এই নির্বাচনে ২২৯টি কেন্দ্রের সবগুলোতে ভোটগ্রহণ করা হচ্ছে ইভিএমে। প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে সিসি ক্যামেরায়। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সার্বিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। অনিয়ম ঠেকাতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে বিপুল পরিমাণ পুলিশ, র‍্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে। একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার, সব করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এক হাজার ৮০৭টি সিসি ক্যামেরার আওতায় মনিটরিং করা হবে নির্বাচন। এজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও ব্যবস্থা হয়েছে।

আশাবাদ ব্যক্ত করে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, রংপুরে একটি ভোট উৎসব হবে। এটি প্রশংসিত হবে এবং সবাই অন্য নির্বাচনের ক্ষেত্রে রংপুরকে একটি মডেল হিসেবে স্মরণ করবে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন।

এবার ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে নয়জন এবং ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ