রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ কেরানিগঞ্জের জেলখানার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজধানীর মুগদা মানিকনগর বালুরমাঠ এলাকা মো. ইদ্রিস আলীর ছেলে মো. অনিক (১৭) ও একই এলাকার মো. চান্দু মিয়ার ছেলে শাওন মিয়া (১৮)।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন অনিক ও শাওন। এরপরে সাথে সাথেই এদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ