রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো হুফফাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। কোরআনের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও আড়ম্বরপূর্ণ আয়োজনে কিশোরগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের আয়োজনে বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াত করলেন শায়খ শোয়াইব আব্দুর রউফ।

গত শনিবার (৩১ ডিসেম্বর) হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে, শায়খ শোয়াইব আব্দুর রউফ মনোমুগ্ধকর তেলাওয়াত পরিবেশন করেন। এ হিফজুল কুরআন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহিদি মসজিদ চত্বরে।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবারও প্রথম পুরস্কার হিসেবে ছিলো ওমরাহ করার সুযোগ। এছাড়া প্রত্যেক গ্রুপের বিজয়ীদের জন্য ছিলো কয়েক লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর প্রিন্সিপাল আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শাব্বির আহমাদ রশিদ, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর চেয়ারম্যান উস্তাদুল হুফফাজ হাফেজ ক্বারী আব্দুল হক, আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আল্লামা আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের সদস্য সচিব মাওলানা শোয়াইব আব্দুর রউফ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ