রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহে রূপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের ঘোষপাড়া এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস ঝিনাইদহ শহরের ঘোষপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ইব্রাহিম হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসকরা।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাসের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ