রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বছরের প্রথম দিনেই লালমনিরহাট বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিহত হয়েছেন। জানা গেছে, নিহতের নাম বিপুল সরকার । বুড়িমারী সীমান্তের ধবলসুতি গাটিয়ারভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে তিনি।

পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারের কাছে আজ রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিপুলসহ ১৫ সদস্যের একটি বাংলাদেশি চোরাকারবারি দল ভারত সীমান্তে অনুপ্রবেশ করে গরু আনার জন্য। তারা কাটা তারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্যে করে ৩ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে বিপুল সরকার গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তারন্তর করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার ভোর রাতে হাতিবান্ধা বড়খাতা দোলাপাড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে আরও দুই বাংলাদেশি নিহত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ