বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

ঢাকার দক্ষিণখানের মাদরাসাতুর রহমানের ২৫ বছর পূর্তি আয়োজন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানী ঢাকার দক্ষিণখানে অবস্থিত মাদরাসাতুর রহমান আল আরাবিয়া সরদারবাড়ী’র ২৫ বছর পূর্তি উপলক্ষে পূনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

জানা যায়, ১৯৯৭ সালের ২৮ অক্টোবর প্রতিষ্ঠিত মাদরাসাটির ২৫ বছর পুর্ণ হয় ২০২২ সালের ২৮ অক্টোবর। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১২ জানুয়ারী) আয়োজিত হবে পূনর্মিলনী। যেখানে উপস্থিত থাকবেন গত ২৫ বছরে এখানে ইলম অর্জন করা শিক্ষার্থীরা।

মাদরাসাতুর রহমান আল আরাবিয়া’র মুহতামিম মুফতী বখতিয়ার হোসাইন সরদার বলেন, মক্তব প্রথম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত, ইবতেদাইয়াহ থেকে ধারাবাহিকভাবে দাওরায়ে হাদীস অত:পর ইফতা, নাজেরা, হিফজুল কুরআন, দৃষ্টি প্রতিবন্ধী বিভাগ (ব্রেইল পদ্ধতিতে মক্তব, কিতাবখানা ও হিফজুল কুরআন) শুরুর দিন থেকে এযাবৎ যারা যেভাবেই মাদরাসাতুর রহমান আল আরাবিয়া থেকে ইলম আহরণ করেছো সবাই এসো। যারা দ্বীনি খেদমতে নেই তাদেরও দাওয়াত। এমনকি যারা দ্বীনি লেবাসে নেই তাদেরও দাওয়াত। হৃদয়ের ভালবাসার টানে চলে এসো। তোমাদের শৈশবের মাদরাসার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে জীবনের সুন্দর একটি গল্প শোনাতে এসো। এখান থেকেই ১৩ জানুয়ারি যেতে পারবে টঙ্গির ইজতেমায়। আগের মতো চলে যাবো একসঙ্গে।

অনুষ্ঠান সূচী বিষয়ে মুফতী বখতিয়ার হোসাইন সরদার জানান, অনুষ্ঠানে সবাই যার যার পরিচয় তুলে ধরবে এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরবে। বৃহস্পতিবার সকাল ৮ টায় নাস্তার আয়োজন। ৯ টা থেকে ১২ টা পর্যন্ত পরিচিতি পর্ব এবং দুধ চা ও রং চা পর্ব । ১২ টা থেকে ২:৩০ পর্যন্ত নামাজ ও দুপুরের খাবার । ২:৩০ থেকে ইলম আহরণের পরবর্তী বিশেষ বিশেষ কারগুজারী ও পেশা বিবরণ । বাদ মাগরিব উপস্থিত বুযুর্গগণের নসীহত ও দুআ এবং রাত ৯ টায় ইশার জামাত ইশার পর খাবার ।

আগতদের জন্য দিক নির্দেশনা স্বরূপ তিনি বলেন, এসে প্রথম গার্ডের অভ্যর্থণা গ্রহণ করুন। গাইডের সঙ্গে রেজিস্ট্রেশন রুমে আসুন। রেজিস্ট্রেশন পর্ব পূর্ণ হলে আপনার জন্য প্রস্তুতকৃত সম্মাননা পত্র গ্রহণ করুন। অতঃপর গাইডের সঙ্গে অগ্রসর হোন। আপনার জন্য প্রস্তুতকৃত আপ্যায়ন গ্রহণ করুন। মজলিস গ্রহণ করুন। আপনার একটি ছোট à