বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মুরুব্বি মাওলানা ইলিয়াস কান্দলভি রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিরাজ রহমান: ১৮৮৫ সালে ভারতের ‘কান্দালা’ নামক এক শহরে জন্ম গ্রহণ করেন মাওলানা ইলিয়াস রহ.। শহরের নাম অনুসারে তাই নামের শেষে ব্যবহৃত হয় ‘কান্দলভি’ শব্দটি। তাঁর ছোটবেলা কেটেছে নানিবাড়ি মেওয়াতে।

মাওলানা ইলিয়াস যখন একটু বড় হলেন, পড়াশুনা করার তাগিদে বাবার কাছে নিজামুদ্দিন চলেন এলেন তিনি। বাবা মাওলানা ইসমাইলের রহ. কাছেই ‘আলিফ-বা’র সবক শুরু করেন এবং খুব অল্পদিনের মাঝে পবিত্র কোরানের হিফজ সমাপ্ত করেন। প্রখর মেধাবী ছাত্র ছিলেন ইলিয়াস। মেধা-দক্ষতার পাশাপাশি পরিবারের সবার মুরুব্বি ‘আম্মিবি’র (মাওলানা ইলিয়াস রহ.-এর নানি) দোয়া ছিল তাঁর প্রতি। আম্মিবির আশা ছিল, ‘আমার নাতি যেন সাহাবা আজমাইনের মতো দীনের দায়ি থেকে পারে।

মানুষের দ্বারে দ্বারে দীনের দাওয়াত নিয়ে পৌঁছার জন্য আল্লাহ যেন আমার নাতিকে কবুল করেন। আল্লাহ যেন আমার নাতিকে দায়ি হিসেবে কবুল করেন’। আম্মিবি আমাতুস সালামের দোয়া ও প্রার্থনাকে পূরণ করলেন আল্লাহ মহান। কেবল ভারত কিংবা দিল্লি এলাকায় নয়; গোটা পৃথিবীজুড়ে দীনি দাওয়াতের বর্তমান যে ধারা প্রচলিত রয়েছে, তাবলিগি কার্যক্রমের নবিওয়ালা যে পদ্ধতি চালু রয়েছে এর নেপথ্যে মাওলানা ইলিয়াস রহ.-এর চিন্তা-ফিকির, দোয়া-মোনাজাত ও চোখের পানি সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কবুল হয়েছে। এক কথায়, উম্মতে মুহাম্মাদির পরলৌকিক মুক্তিকামী এই নবিওয়ালা কাজের উদ্ভাবক, বর্তমান তাবলিগ জামাতের প্রাণপুরুষ-রূপকার একমাত্র তিনিই হজরত মাওলানা ইলিয়াস কান্দলভি রহ.।

পবিত্র কোরান হিফজ করার পর বড় ভাইয়ের সঙ্গে পড়াশুনা করার জন্য গাঙ্গুহ চলে আসেন ইলিয়াস। এখানে এসেই তিনি মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহির রহ. সোহবত-সংস্পর্শ লাভ করেন। ইলমে অহির সফল ধারক; সুন্নাতে নববির পরিপূর্ণ সাধক এক মহাপুরুষের সংর্স্পশ-শুভ্রতায় আলোকিত হয়ে ওঠে মাওলানা ইলিয়াসের জীবন-সাধনা। কিছুকাল অসুস্থ থাকার কারণে ভালোভাবে পড়াশুনায় অংশ গ্রহণ করতে পারেননি তিনি। পুরোপুরি সুস্থতা লাভ করার পর পুনরায় মনোনিবেশ করেন পড়াশুনায় এবং খুব অল্প সময়