রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের কাজীর দেউড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে।

আজ সোমবার দুপুর থেকে পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আসতে থাকে।

উপস্থিত হন কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশ শুরুর কিছুক্ষণ পর কাজির দেউড়ি এলাকায় সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজীর দেউড়ি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। দফায় দফায় এ সংঘর্ষের ফলে সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটকের খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ