সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

শীতের উষ্ণতায় খেজুর গুড়ের চা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতের সকাল কিংবা সন্ধ্যায় চা খাওয়ার মজাই আলাদা। শীতের দিনের চা পানে আনন্দটাই ভিন্ন। আর তা যদি হয় খেজুর গুড়ের চা, তবে কথাই নেই, খেজুর গুড় দিয়ে তৈরি নানা পদের পিঠা, পায়েস কমবেশি আমরা সবাই খেয়ে থাকি। তবে খেজুর গুড়ের চা আপনার স্বাদে আনবে ভিন্নতা।

জেনে নিন খেজুর গুড়ের চা তৈরির রেসিপি-

উপকরণ: চা পাতা, পানি, গুঁড়া দুধ, খেজুর গুড়, দারুচিনি, এলাচ।

প্রণালী: হাঁড়িতে পরিমাণমতো পানি ফুটতে দিন। এরপর তাতে দিয়ে দিন দারুচিনি ও এলাচ। পানি ফুটে উঠলে তাতে চা পাতা দিয়ে তিন-চার মিনিট ফুটিয়ে নিন। এই চায়ের লিকার খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই।

এবার নামিয়ে কাপে ঢেলে প্রথমে গুঁড়া দুধ এবং এরপর খেজুর গুড় মেশান। সবগুলো উপাদান মেশাবেন আপনার স্বাদ অনুযায়ী। প্রতি কাপ চায়ের জন্য দুই চা চামচ খেজুর গুড়ই যথেষ্ট। আপনি আরও বেশি মিষ্টি খেতে চাইলে আরেকটু বেশি মেশাতে পারেন। এবার পরিবেশনের পালা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ