বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

জামিনে মুক্ত বিএনপি’র দুই কেন্দ্রীয় নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আবদুস সালাম ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা ৬টায় কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এ সময় মহানগর দক্ষিণের নেতাকর্মীরা কারা ফটকে আবদুস সালাম ও শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গত সোমবার (১৬ জানুয়ারি) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিন হাইকোর্ট বেঞ্চ আবদুস সালাম ও এ্যানিকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে আগামী চার সপ্তাহের মধ্যে রুল জারি করেন আদালত।

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ও স্থান নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা- উত্তেজনার মধ্যে ৭ ডিসেম্বর নয়া পল্টনে জমায়েত হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে একজনের মৃত্যু ও শতাধিক আহত হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা ছোড়া হয়েছে অভিযোগ তুলে তখন ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তার করা হয় আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ কয়েকশো নেতাকর্মীকে। এই সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও রমনা থানায় চারটি মামলা করে পুলিশ। সব মিলিয়ে প্রায় তিন হাজার নেতাকর্মীকে আসামি করা হয় এসব মামলায়।

এর আগে গত ৭ ডিসেম্বর নয়াপল্টন থেকে আটক হন আবদুস সালাম ও শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ