বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট ইউকের শীতবস্ত্র ও মসজিদে মাইক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ (হবিগঞ্জ)

তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট ইউকের বিশেষ কর্মসূচি সম্পন্ন। অদ্য ২৬ জানুয়ারি ২৩' বৃহস্পতিবার সকাল ১০ টায় বানিয়াচং উপজেলার হলদারপুর দক্ষিণ হাটি মসজিদে আযানের ধ্বর্নিকে সু-দূর পৌঁছাতে মসজিদে চারটি মাইক,মিশিন ও এলাকার অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত থাকেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ডা. আব্দুল মুকিত,মাওলানা মাসুদ খান,হলদারপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শহীদ, জামিয়ার শিক্ষক মাওলানা আব্দুর রহমান,মাওলানা আব্দুল হক,মাওলানা ফয়েজ, মাওলানা মুস্তফা আহমদ, তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক মাওলানা হাফিজ উদ্দীন প্রমুখ।

জানা যায়, হলদারপুর গ্রামের লন্ডন প্রবাসি ক্বারী শেখ ইমাদ উদ্দীন আর্ত মানবতার সেবা ও ইসলাম, সমাজের কল্যাণে তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত করেন। বৈশ্বিক মহামারি করোনা এবং বন্যাকালনী দূর্যোগে ত্রাণ বিতরণ করে আসছে। এছাড়া রমজানে ও ঈদে ফুড প্যাক বিতরণ করেন। ইমাম মুয়াজ্জিন, মাদরাসা স্কুল ছাত্র এবং মসজিদ মাদরাসায় নিয়মিত দান অনুদান দিয়ে আসছে। আর্ত মানবতায় ইসলাম দেশ ও সমাজ ও সমাজের মানুষের কল্যাণে নিয়মিত কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ