শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

আজ রোববার (২৯ জানুয়ারি) সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল। তবে দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউটার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা লেগে বাস খাদে পড়ে আগুন ধরে যায়।

এ ঘটনার পরে নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এতে নিহতের সংখ্যা বাড়তে পারে।

অন্যদিকে, নিহতদের পরিচয় শনাক্ত করতে না পারায় ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ