বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রুশ নিয়ন্ত্রিত হাসপাতালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে রুশ নিয়ন্ত্রিত অঞ্চল নোভাইদারের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে মস্কো। এ হামলায় নিহত হয়েছে অন্তত ১৪ জন আর আহত ২৪ জন।

যুক্তরাষ্ট্রে তৈরি হিমারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এতে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে ক্রেমলিন। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় হামলার মধ্য দিয়ে কিয়েভ যুদ্ধাপরাধ করেছে বলে দাবি মস্কোর।

তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়া হয়নি। যুদ্ধ শুরুর পর থেকেই হাসপাতালটিতে স্থানীয় জনগণ ও সেনাদের চিকিত্সাসেবা দিয়ে আসছিলেন বেসামরিক ও সামরিক চিকিৎসকরা।

-টিএ