বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

ঢাকার মানিকনগর জহিরুদ্দিন মাদরাসা’র ইসলাহি মাহফিল ও খতমে বুখারি বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমাদ (মানিকনগর মাদরাসা) এর ১০ম বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও খতমে বুখারি উপলক্ষে আগামী ১ ফেব্রুয়ারি বুধবার মাদরাসা প্রাঙ্গনে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

মাওলানা মুহাম্মাদ আব্দুল গণী’র সভাপতিত্বে আয়োজিত উক্ত ইসলাহি মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে থাকবেন আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া’র কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান।

এছাড়া আলোচনা করবেন মুফতি মুহাম্মদ আবু সাঈদ, মুফতি মুহা. নজরুল ইসলাম, মুফতি মুহাম্মদ ইমাদুদ্দিন, মাওলানা মেরাজুল হক মাজহারী, মাওলানা মহিউদ্দিন আশ্রাফি, মুফতি মুহাম্মদ আব্দুস সালাম, মুফতি মুহাম্মদ মনিরুজ্জামান, মুফতি মুহা. জিকরুল্লাহ খান, মুফতি মুহা. তৈয়্যব আশরাফ, মুফতি এহসানুল হক জিলানী। আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা মুহা. আব্দুর রহমান, হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন।

প্রতিষ্ঠানটির মুহতামিম ও শাইখুল হাদিস হাফেজ মুফতি জুবায়ের আহমাদ বলেন, মানিকনগরসহ আশপাশের এলাকার সাধারণ মুসল্লিগণ আমাদের প্রতিষ্ঠানের এই আয়োজনের অপেক্ষায় থাকে সারা বছর। এই ইসলাহি মাহফিল তাদের আত্মার খোরাক জোগায়। প্রতি বছরের মতো এবারও যেন সুন্দর ও সুষ্ঠভাবে আয়োজন সম্পন্ন করতে পারি সে দোয়া চাই সবার কাছে। যারা কাছাকাছি আছেন অবশ্যই এসে আয়োজনের সৌন্দয্য বাড়াবেন। আর যারা দূরে আছেন তাদের কাছে দোয়া কামনা করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ