সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে ভবনের কাজ করার সময় ক্রেনে ছিঁড়ে পড়ে মো. শিপলু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে নগরীর সাহেব বাজার মাস্টারপাড়া পদ্মা গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ১০ তলা বিল্ডিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত শিপলু নগরীর বোয়ালিয়া থানার দরগা পাড়া এলাকার শামীম এর ছেলে। ক্রেনের দোলনার তার ছিড়ে পড়ে গুরুত্বর আহত হলে স্থানীরা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামসুর রহমান বলেন, নগরীর সাহেব বাজার মাস্টারপাড়া পদ্মা গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ১০ তলা বিল্ডিং কাজ করছিল শিপলু। এসময় ৮ তলা থেকে ক্রেনের তার ছিঁড়ে শিপলু পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এখানে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, এক শ্রমিক নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা গেছেন। বিষয়টি আমার শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ