বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিনে পরিষ্কার করবে মক্কার গ্র্যান্ড মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ পরিষ্কারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম মেশিন মোতায়েন করেছে সৌদি আরব। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ মেশিন মোতায়েন করা হয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, গ্র্যান্ড মসজিদ এবং নবী সা. -র পবিত্র মসজিদ বিষয়ক প্রেসিডেন্ট শেখ ডক্টর আবদুল রহমান আল-সুদাইস মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ ধরনের চারটি নতুন মেশিনের উদ্বোধন করেছেন, যেগুলো মসজিদ এবং এর আঙিনা পরিষ্কার রাখবে।

এই মেশিনগুলো মসজিদের ভেতরের ধুলো শোষণ করবে, কার্পেট ঝাড়ু দেবে এবং সিঁড়ি, এস্কেলেটর এবং মেঝে পরিষ্কার করবে।

পবিত্র দুই মসজিদে ইবাদতকারীদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করার উদ্যোগের অংশ এটি এসপিএ’র প্রতিবেদনে বলা হয়েছে।

-এসআর