বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে’র খতমে বুখারি ১৩ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার উচ্চতর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে’ ১৩ ফেব্রুয়ারি সোমবার খতমে বুখারী অনুষ্ঠিত হবে। এতে দাওরায়ে হাদিস সমাপনকারী শিক্ষার্থীদের শেষ দরস ও পাগড়ি প্রদান করা হবে।

জানা গেছে, অনুষ্ঠানে বুখারী শরিফের শেষ দরস ও দোয়া পরিচালনা করবেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হকের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বয়ান করবেন ‘শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে’র প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি সমসাময়িক প্রেক্ষাপটসহ কওমি মাদরাসা ও আলেমদের আগামী দিনের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

কেএলظ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ