সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কওমি মাদরাসার ছাত্রদের ইংরেজিতে দক্ষ করতে ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: কওমি মাদরাসা ছাত্রদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে মাওলানা হেমায়েত উদ্দীনের তত্ত্বাবধানে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদ্রাসার মূল সিলেবাসে কোন বিঘ্ন না ঘটিয়ে তাখাসসুস জামাতসমূহে পাঠদানের উপযোগী এমন একটি বই সংকলন করা হয়েছে যা পড়ে তাখাসসুস জামাতের শিক্ষার্থীরা এক বছরে ইংরেজিতে কথোপকথন ও বয়ান ভাষণের সক্ষমতা অর্জন করতে পারবে।

জানা যায়, গবেষক আলেম মাওলানা হেমায়েত উদ্দীনের তত্ত্বাবধানে গ্রন্থটি সংকলিত হয়। যার নাম Lern English: Conversation And Lecture. পরীক্ষামূলকভাবে এই শিক্ষাবর্ষে (১৪৪৩-৪৪ হি.) রাজধানীর দুই মাদ্রাসা, জামিআতুন নূর আল-কাসেমিয়া উত্তরা ও জামেয়া সুবহানিয়া ধউর উত্তরায় তাখাসসুস জামাতসমূহে বইটির পাঠদান, অনুশীলন ও প্রশিক্ষণ শুরু করা হয়।

আরো জানা যায়, ফলাফল আশানুরূপ হওয়ায় অন্যদের উৎসাহিত করার জন্য গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) মাগরিবের পর জামেয়াতুন আল-কাসেমিয়ায় ছাত্রদের ইংরেজি ভাষায় কথোপকথন ও বয়ান ভাষণের সক্ষমতা প্রদর্শনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হেমায়েত উদ্দীন বলেন, আজকের অনুষ্ঠান একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। কওমি মাদ্রাসার ছাত্ররা এখন ইংরেজি ভাষায় কথাবার্তা বলা ও বয়ান ভাষণে সক্ষমতা অর্জন করছে- এটা প্রদর্শনের অনুষ্ঠান। ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। ব্যাপক প্রচলিত ভাষা। এ ভাষা জানা থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের দাওয়াতের কাজে সহযোগিতা লাভ হয়। এ ভাষায় লেখা, রচনা, বয়ান ও ভাষণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সহজে ইসলামের শিক্ষা পৌঁছে দেয়া যায়। ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে কী বলে তা সরাসরি জেনে তার উত্তর তাদের ভাষায় দেয়া যায়। আন্তর্জাতিক সংবাদপত্রে ইসলামের পক্ষে বা বিপক্ষে কী বলা হয় তা সরাসরি জেনে সে ব্যাপারে যা বলার তা বলা যায়।

তিনি বলেন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের প্রয়োজন অনস্বীকার্য। এ প্রয়োজনকে সামনে রেখে আমরা আমাদের সিলেবাসে ইংরেজিকে অন্তর্ভুক্ত করার চিন্তা করি। কিন্তু মাদ্রাসার সিলেবাস মূলত কুরআন হাদীসে দক্ষ ব্যক্তি তৈরি করার জন্য। অভিজ্ঞজনরা জানেন যে, এই সিলেবাস এতটা ব্যাপক যে, এর মধ্যে অতিরিক্ত আর কিছু সংযোজনের অবকাশ নেই। এই সিলেবাস ভালভাবে আয়ত্ব করতে গেলেই একজন ছাত্রের পূর্ণ সময় ও পূর্ণ