রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বৃষ্টি ও তুষারপাতে তুরস্কে উদ্ধার তৎপরতা ব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ-পূর্ব তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন উদ্ধারকারীরা। কিন্তু ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এ ছাড়া প্রচণ্ড ঠান্ডা তো আছেই।

গতকাল সোমবার স্থানীয় সময় ভোরে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষের প্রাণহানি এবং ১৫ হাজারের বেশি আহত হয়েছেন। আজ মঙ্গলবার এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, উদ্ধারকারীরা অনেক মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করছেন। তাই নাটকীয়ভাবে নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতাও বাড়ছে। অনেক মানুষ ভূমিকম্প বিধ্বস্ত এলাকার ভবনে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার। শক্তিশালী এই ভূম্পিকম্পের প্রভাবে দূরের সাইপ্রাস, লেবানন ও ইসরায়েলেও কম্পন অনুভূত হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ