শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আলিমে দেশ সেরা এনএস কামিল মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলিম পরীক্ষার ফলাফলে দেশ সেরা হয়েছে ঝালকাঠি ঐতিহ্যবাহী এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা)। বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও ধরে রেখেছে এ মাদরাসার শিক্ষার্থীরা।

এন এস কামিল মাদরাসা থেকে এবার আলিম পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ৩৭৪ ছাত্র অংশ নেন। এদের মাঝে ২৫৬ জন জিপিএ-৫, ১১৬ জন জিপিএ ৪ এবং বাকীরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করে সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাসটেস্ট ও সুন্দর হাতের লেখা নিশ্চিতকরণ বিষয়ে প্রতিনিয়ত মনিটরিং করা হয়। সময়োপযোগী ব্যবস্থা নেওয়ার কারণে কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করেছে।

তিনি আরও বলেন, ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় পাশের হার শতভাগ। দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসায় পাশের হার ৯৯.৯০ শতাংশ, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকা শাখায় পাশের হার ৯৯.০৭ শতাংশ ও টঙ্গি শাখায় পাশের হার ৯৯.৮০ শতাংশ। এর দ্বারাই প্রমাণিত হয় ঝালকাঠি এনএস কামিল মাদরাসা দেশসেরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ