বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের আন্তর্জাতিক ক্বেরাত ও নাশিদ সম্মেলন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার আয়োজিত হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা উপলক্ষে আন্তর্জাতিক ক্বেরাত ও নাশিদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বাদ জুমা থেকে মুগদা-কমলাপুর বীরশ্রেষ্ঠ সিফাহী মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই আন্তর্জাতিক ক্বেরাত ও নাশিদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হযরত আলী (রা.) এর ৪২ তম বংশধর, মসজিদে নববীর দাওয়া ও ইরশাদ বিভাগের সম্মানিত পরিচালক, তাবুক সেন্ট্রাল মসজিদের খতিব ও জামেয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) এর মহাপরিচালক আওলাদে রাসুল (স.) ডক্টর শায়েখ মোহাম্মদ বিন ইসমাইল আল আলী হাফিজাহুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৯ আসনের সাংসদ আলহাজ্ব সাবের হোসেন চৌধুরী, নারায়ণগঞ্জ- ২ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, কুমিল্লা-৭ আসনের সাংসদ অধ্যাপক ডা. প্রান গোপাল।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী, তেপান্তর গ্রুপের চেয়ারম্যান ও  দৈনিক বিজয় বাংলাদেশ’র  প্রকাশক ডক্টর এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করে কুরআন প্রেমি শ্রোতাদের মন জয় করবেন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারি শাইখ হাজ্জাজ রমাদান আল হিনদাওয়ী-মিশর, শাইখ ইব্রাহিম কাসি-পাকিস্তান, শাইখ সাইয়্যেদ মোহাম্মদ জাওয়াদ হোসাইনী-ইরান, শাইখ মাজদী আলী আন-নাজ্জার-মিশর, শাইখ আদাম জুম'আ শাবান-তানজানিয়া, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি শায়েখ আজহারুল ইসলাম, শায়েখ সাইদুল ইসলাম আসাদ, শায়েখ ইউসুফ সাক্বিম আল-আজহারী, শায়েখ শোয়াইব মোহাম্মদ আল-আজহারী, ক্বারি শহিদুল ইসলাম, ক্বারি আবু রায়হান, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ সালেহ আহমদ তাকরিম।

নাশিদ পরিবেশন করবেন হাফেজ মাওলানা হাসান আনজার-পাকিস্তান, জাগ্রত কবি মুহিব খান-বাংলাদà§