শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

রাজধানীর আফতাবনগর মাদরাসার খতমে বুখারি ও সমাপনী অনুষ্ঠান শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসার খতমে বুখারি, পুরস্কার বিতরণ ও চলতি শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) ।

প্লট-২২, রােড-৯, ব্লক-এম, সেক্টর-২, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকার ক্যাম্পাসে বিকেল ৩টা থেকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী দামাত বারাকাতুহুম এর বিশিষ্ট খলিফা মুফতি মােহাম্মদ আলী। এছাড়া তাশরিফ আনবেন ও বয়ান করবেন দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও সুধীবৃন্দ।

প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি মোহাম্মদ আলী আওয়ার ইসলামকে বলেন,  বুযুর্গানেদ্বীনের অভিজ্ঞতা, ‘সহীহ বুখারী শরীফ খতমের পর দোয়া কবুল হয়’। তাই মাদ্রাসার হিতাকাঙ্খী, মুহিব্বীন ও মুতাআল্লীকিনসহ সবাই উক্ত বরকতময় অনুষ্ঠানে শরীক হওয়ার অনুরোধ করছি।

অনুষ্ঠান সূচী বিষয়ে তিনি জানান, অধিবেশন শুরু: বিকাল ৩ টা। উদ্বোধনী ভাষণ ও আলােচনা। আসরের নামাজ : ৪:৩০ টা। আলােচনা। মাগরিবের নামাজ। পুরস্কার প্রদান। খতমে বুখারী ও দু’আ। এশার নামাজ।

যাতায়াত- ঢাকার যে কোন জায়গা থেকে রামপুরা ব্রীজ অথবা মেরাদিয়া বাজার নেমে, রিক্সা যােগে আফতাবনগর মাদরাসা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ