বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভূমিকম্প মানুষের জন্য থেকে একটি সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুফতি রফিকুল ইসলাম আল মাদানী|| 

ভূমিকম্প হলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা। মানুষ যখন এ পৃথিবীতে অশ্লীলতা ও পাপাচারে সীমা লঙ্ঘন করে তখন তাদের সাবধান করার জন্য ভূমিকম্প, সূর্যগ্রহণ, বন্যা, ঝড়-তুফান, দুর্ভিক্ষ ও মহামারি ইত্যাদি বিপর্যয় দিয়ে থাকেন। যাতে তারা এ বিপর্যয় ও দুর্যোগ থেকে শিক্ষা গ্রহণ করে, ফিরে আসে মহান আল্লাহর পথে। তাঁকে যেন স্মরণ করে ও তাঁর প্রতি ক্ষমা প্রার্থনা করে। মহান প্রভু ঘোষণা করেন, ‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। যাতে তাদের কর্মের শাস্তি আস্বাদন করে, যাতে তারা ফিরে আসে।’ (সুরা আর রুম-৪১)।

অপর আয়াতে তিনি বলেন, ‘তোমাদের ওপর যেসব বিপদ-আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন।’ (সুরা আশ শূরা-৩০)। কোরআন সুন্নাহর আলোকে ভূমিকম্প ও আল্লাহ প্রদত্ত বিপর্যয়ের অন্যতম কারণ হলো- মানুষের অপকর্ম। এ অপকর্মের পথ ধরেই এক দিন ধ্বংস হবে পৃথিবী। হবে মহাপ্রলয়। রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কিয়ামত হবে না, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হত্যা, খুন, সন্ত্রাস বৃদ্ধি পাবে।’ (সহিহ বুখারি-৯৭৯)।

অপর হাদিসে রসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমার উম্মত যখন ১৫টি অপকর্মে লিপ্ত হবে তখন তাদের ওপর বিপর্যয় নেমে আসবে। যখন গনিমতের মাল (সরকারি মাল) ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, আমানত লুটের মালে পরিণত হবে, জাকাত জরিমানা রূপে গণ্য হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং তার মায়ের অবাধ্য হবে, বন্ধুর সঙ্গে ভালো আচরণ করবে কিন্তু বাবার সঙ্গে অসদাচরণ করবে, মসজিদে উচ্চৈঃস্বরে শব্দ করবে, সর্বাপেক্ষা নিকৃষ্ট চরিত্রের লোক হবে সমাজের নেতা, কোনো লোককে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে, মদ পান চলবে, নিষিদ্ধ বস্ত্র পরিধান করা হবে এবং এ উম্মতের শেষ জমানার লোকজন তাদের পূর্ববর্তীদের ভর্ৎসনা করবে, তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস অথবা চেহারা বিকৃতির শাস্তির অপেক্ষা করবে।’ (তিরমিজি, হা. ২২১০)। আল্লামা ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, মহান আল্লাহতায়ালা মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন। ফলে ভূমিকম্প অনুভূত হয়। মানুষ এতে ভীত হয়। তারা মহান আল্লাহর কাছে তওবা করে, পাপাচার বর্জন করে, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং কৃত পাপকর্à