সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


তুরস্কে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ধর্মীয় শিক্ষার জন্য ইমাম হাতিপ স্কুল নামে সরকার পরিচালিত বিশেষায়িত একটি প্রতিষ্ঠান আছে। তাতে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ বিষয়গুলোর পাশাপাশি ইসলামী বিষয়গুলো পাঠ দেওয়া হয়।

এরপর দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বে (ইলাহিয়াত) উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। তাতে তাফসির, হাদিস, কিরাত, ফিকাহ, তাসাউফ, ইসলামী দর্শন, রিলিজিয়াস সাইকোলজি, রিলিজিয়াস সসিওলজিসহ বিভিন্ন কোর্স রয়েছে। তবে এসব ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নতুবা দুই সেমিস্টার পর্যন্ত আরবি ভাষা কোর্স করা বাধ্যতামূলক।

বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ : শত ভাগ শিক্ষাবৃত্তি নিয়ে ইমাম হাতিপ হাই স্কুল ছাড়াও দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ রয়েছে। বিভিন্ন বৃত্তি নিয়ে প্রতিবছর বিশ্বের দেড় শতাধিক দেশের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী তুরস্কে পড়তে যাচ্ছে। তুরস্ক সরকারের পক্ষ থেকে মূলত দুটি বৃত্তি দেওয়া হয় : এক. বুরসলারি স্কলারশিপ, দুই. দিয়ানেত স্কলারশিপ।

বুরসলারি বৃত্তি : বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে ১৯৯২ সালে বুরসলারি নামে আন্তর্জাতিক বৃত্তি প্রকল্প চালু করা হয়। এই বৃত্তি নিয়ে প্রতিবছর দেড় শতাধিক দেশের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী তুরস্কে পড়তে যান। এই বৃত্তির বিশেষ সুযোগ-সুবিধার মধ্যে আছে প্রথমবার তুরস্ক যাওয়া ও পড়া শেষ করে দেশে ফেরার বিমান টিকিট, এক বছর তুর্কি ভাষা শেখার সুযোগ, ছাত্রাবাসে থাকা ও খাওয়ার ব্যবস্থা, ফ্রি স্বাস্থ্যসেবা এবং মাসিক বৃত্তি। তা হলো স্নাতকে ১৭ শ লিরা, স্নাতকোত্তরে ২৪ শ লিরা ও পিএইচডিতে তিন হাজার লিরা।

https://tbbs.turkiyeburslari.gov.tr/ লিংকে গিয়ে আবেদন করা যাবে। গত ১০ জানুয়ারি থেকে এর আবেদন শুরু হয়, যা আগামী ২০ ফেব্রুয়ারি শেষ হবে।

আবেদনের শর্তাবলি : আবেদনকারীর বয়স স্নাতকের জন্য ২১ বছর, স্নাতকোত্তরের জন্য ৩০ বছর ও পিএইচডির জন্য ৩৫ বছরের নিচে হতে হবে। স্নাতকে আবেদনের ক্ষেত্রে ৭০ শতাংশ, স্নাতকোত্তর ও পিএইচডির ক্ষেত্রে ৭৫ শতাংশ ফলাফল হতে হবে। মেডিসিন, ডেন্টাল ও ফার্মেসি বিষয়ে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম ৯০ শতাংশ জিপিএ থাকতে হবে।

দিয়ানেত বৃত্তি : ১৯৭৫ সালে তুরস্কের সমাজসেবামূলক প্রতিষ্ঠান তুর্কিয়ে দিয়ানেত ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। মুসলিম দেশগুলোর মধ্যে ইসলামী শিà