বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

তুরস্কে হতাহতদের পাশে বাংলাদেশের দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: সোমবার ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয় তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়াতে। শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ২৪ হাজার। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

তুরস্কে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, বৃষ্টি, যোগাযোগে বিপর্যয়সহ নানা সমস্যা। আশ্রয়, খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুতের অভাবে চরম দুর্দশায় রয়েছেন উপদ্রুত এলাকাগুলোর বেঁচে থাকা মানুষেরা। ফলে তাঁদের মধ্য থেকেও অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভূমিকম্পে হতাহতদের সহায়তায় ইতোমধ্যেই এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে তুরস্ক পৌঁছেছেন। এরই ধারাবাহিকতায় তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশের আলেমদের সেবা সংস্থা আল-মারকাজুল ইসলামী ও আস-সুন্নাহ ফাউন্ডেশন।

আল-মারকাজুল ইসলামী জানায়, আমাদের পক্ষ থেকে দুই হাজার বডি ব্যাগ ইতোমধ্যেই তুরস্কে পৌছেছে। শুক্রবার রাত ১০টার ফ্লাইটে এগুলো পাঠানো হয়। আরো কয়েক হাজার বডি ব্যাগ প্রস্তুত করা হচ্ছে পাঠানোর জন্য। সংস্থার চেয়ারম্যান হাফেজ মাওলানা হামযা ইসলাম তুরস্ক এম্বাসির মাধ্যমে সহযোগিতা পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে তুরস্ক পৌঁছেছেন এবং তাঁরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। আলহামদু লিল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন সাধ্যানুযায়ী (তুর্কি দূতাবাসের মাধ্যমে) তুরস্কে ত্রাণ সামগ্রী পাঠাবে ইন-শা-আল্লাহ। এ ব্যাপারে ঢাকাস্থ তুর্কি দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। দূতাবাসের চাহিদা অনুযায়ী প্যাডিং জ্যাকেট এবং উন্নত মানের কম্বল পাঠানো হবে ইন-শা-আল্লাহ।

প্রসঙ্গত, বাংলাদেশে রোহিঙ্গা সঙ্কট, সিলেটের বন্যা পরিস্থিতি, কোভিড-১৯ সঙ্কটসহ প্রায় প্রতিটি সঙ্কটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আল-মারকাজুল ইসলামী ও আস-সুন্নাহ ফাউন্ডেশন। এছাড়া দেশের অসহায় মানুষকে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে এই দুই সà