শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যে কারণে পদত্যাগ করলেন মসজিদুল হারামের খতিব শায়খ শুরাইম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। গত ৩২ বছর ধরে তিনি ওই পদে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২২ সালের শেষদিকে মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব থেকে পদত্যাগ করেন শায়খ ড. সৌদ আল শুরাইম। তবে তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।

ড. শুরাইম ১৯৬৬ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে একটি রাজকীয় নির্দেশনায় তিনি মক্কার সর্বোচ্চ কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। এর কিছুদিন পর তিনি সৌদির সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ