শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

আবারও দাখিলের ফরম পূরণের সময় বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। তবে ১০০ টাকা বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পাবেন। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষবারের মতো এই সময় বাড়ানো হয়েছে।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে সুষ্ঠুভাবে ফরম পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। বর্ধিত সময়ে কোনো শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে মাদ্রাসাপ্রধান দায়ী থাকবেন।

এর আগে, প্রথম দফায় গত ১৬ জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩০ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ