মুফতি এহসানুল হক।।
চার ও তিন রাকাত বিশিষ্ট ফরয নামায, বিতির এবং চার রাকাত বিশিষ্ট সুন্নাতে মুআক্কাদা যথা যোহরের পূর্বের চার রাকাত ও জুমার পূর্বের ও পরের চার রাকাত সুন্নাতের ১ম বৈঠকে তাশাহহুদের পর কেহ যদি দরুদ শরীফ পড়ে ফেলে বা اللهم صل على محمد পর্যন্ত পড়ে ফেলে তাহলে এই ভুলের কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয়।
পক্ষান্তরে চার রাকাত বিশিষ্ট সুন্নাতে গায়রে মুআক্কাদা যথা আসর ও ইশার ফরযের পূর্বের চার রাকাত সুন্নাত ও চার রাকাত বিশিষ্ট নফল নামাযের ক্ষেত্রে ১ম বৈঠকে তাশাহহুদের পর দরুদ ও দুআয়ে মা'সূরা পড়ে ফেললে সেজদায়ে সাহু তো ওয়াজিব হবেই না। বরং তাশাহহুদের পর দরুদ শরীফ ও দুআয়ে মা'সূরা পড়ে তৃতীয় রাকআতের জন্য দাড়ানো (মুস্তাহাব) উত্তম।
তেমনিভাবে তৃতীয় রাকআতে দাঁড়ানোর পর 'সানা, তাআওউয (আউযুবিল্লাহ) ও তাসমিয়া (বিসমিল্লাহ) পূর্ণ পড়ে সূরা ফাতেহা শুরু করা উত্তম।
তবে কেহ যদি সুন্নাতে গাইরে মুআক্কাদার তাশাহুদের পর দরুদ ও দুআ এবং ৩য় রাকাতের শুরুতে সানা, তাআউওয ও তাসমিয়া না পড়ে তাতে কোনো সমস্যা হবে না।
অনেক মুসল্লী সঠিক মাসআলা না জানার দরুন সুন্নাতে মুআক্কাদার মত চার রাকআত বিশিষ্ট সুন্নাতে গাইরে মুআক্কাদার ক্ষেত্রেও ১ম বৈঠকে দরুদ শরীফ পড়ে ফেললে সেজদায়ে সাহু দেয়। যা ভুল পন্থা।
ইমাম শা'বী (১০৩) কে তাশাহহুদের পর দুরুদ পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন,
ﻋَﻦِ اﻟﺸَّﻌْﺒِﻲِّ، ﻗَﺎﻝَ: ﻣَﻦْ ﺯَاﺩَ ﻓِﻲ اﻟﺮَّﻛْﻌَﺘَﻴْﻦِ اﻷُْﻭﻟَﻴَﻴْﻦِ ﻋَﻠَﻰ اﻟﺘَّﺸَﻬُّﺪِ ﻓَﻌَﻠَﻴْﻪِ ﺳَﺠْﺪَﺗَﺎ ﺳَﻬْﻮٍ.
মুসান্নাফু ইবনি আবী শায়বা: ৩০২২
ইবনু আবেদীন শামী র. (১২৫০) ও আল্লামা আলাউদ্দীন হাসকাফী র. ( ১০৮৮) সুন্নাতে মুআক্কাদা ও গাইরে মুআক্কদায় পার্থক্য করে আরো স্পস্ট লিখেন-
ﻭَﻻَ ﻳُﺼَﻠَّﻰ ﻋَﻠَﻰ اﻟﻨَّﺒِﻲِّ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ - ﻓِﻲ اﻟْﻘَﻌْﺪَﺓِ اﻷُْﻭﻟَﻰ ﻓِﻲ اﻷَْﺭْﺑَﻊِ ﻗَﺒْﻞَ اﻟﻈُّﻬْﺮِ ﻭَاﻟْﺠُﻤُﻌَﺔِ ﻭَﺑَﻌْﺪَﻫَﺎ) ﻭَﻟَﻮْ ﺻَﻠَّﻰ ﻧَﺎﺳِﻴًﺎ ﻓَﻌَﻠَﻴْﻪِ اﻟﺴَّﻬْﻮُ، ﻭَﻗِﻴﻞَ ﻻَ ﺷُﻤُﻨِّﻲٌّ (ﻭَﻻَ ﻳَﺴْﺘَﻔْﺘِﺢُ ﺇﺫَا ﻗَﺎﻡَ ﺇﻟَﻰ اﻟﺜَّﺎﻟِﺜَﺔِ ﻣِﻨْﻬَﺎ) ﻷَِﻧَّﻬَﺎ ﻟِﺘَﺄَﻛُّﺪÙ