সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


হালাল সম্পদ থেকে দান করা ইবাদত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দান-খয়রাত ও সদকা-জাকাত ইসলামের বিধিবদ্ধ ইবাদত। মহাগ্রন্থ আল-কুরআনে দানের কথাটি সালাতের মতোই অধিকবার উল্লেখ করা হয়েছে। ‘জাকাত’ শব্দটি পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে ৩২ বার, সালাতের সাথে উল্লেখ আছে ২৬ বার; স্বতন্ত্রভাবে আছে চারবার; পবিত্রতা অর্থে রয়েছে দু’বার। জাকাত কখনো ‘সদাকাহ’ এবং কখনো ‘ইনফাক’ শব্দ দিয়ে বোঝানো হয়েছে। এ ক্ষেত্রে ইনফাক শব্দটি ব্যাপক দান, সদাকাহ শব্দটি সাধারণ দান ও জাকাত শব্দটি বিশেষ দানের অর্থে ব্যবহৃত হয়েছে। কখনো কখনো এর ব্যতিক্রমও হয়েছে, অর্থাৎ একটি অন্যটির অর্থে ব্যবহৃত হয়েছে।

দানের গুরুত্ব :
দান করাকে ইসলাম একটি গুরুত্বপূর্ণ নেক আমল হিসেবে সাব্যস্ত করেছে। কুরআন-হাদিসে এর অনেক ফজিলতও বর্ণিত হয়েছে। তাই ইসলামের অপরাপর আমলের মতো এই গুরুত্বপূর্ণ আমলটির জন্যও রয়েছে অনন্যসাধারণ কিছু নির্দেশনা ও নীতিমালা। যদি দানের ক্ষেত্রে সেগুলো রক্ষা করা হয় তাহলে এর যথাযথ প্রতিদানও পাওয়া যাবে। কাজেই সে নির্দেশনাগুলো আমাদের জানা দরকার। দানের গুরুত্ব বোঝাতে কুরআনে মহান রবের ইরশাদ- ‘হে মু’মিনরা, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেই দিন আসার আগে, যেই দিন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না এবং কাফিররাই জালিম।’ (সূরা বাকারা-২৫৪)

দানের গুরুত্বে রাসূলুল্লাহ সা.-এর বাণী আল্লাহ তায়ালা বলেন, ‘হে আদম সন্তান, তুমি ব্যয় করো, আমি তোমার ওপর ব্যয় করব।’ (বুখারি-৫৩৫২)

উপরোক্ত আয়াত ও হাদিসে আল্লাহ প্রদত্ত অর্জিত হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায়, গরিব, অসহায়দের মধ্যে দান-সদকার বিষয়ে নির্দেশনা ও গুরুত্ব দেয়া হয়েছে।

দানের ক্ষেত্রে নিয়তের পরিশুদ্ধতা :
প্রত্যেক কল্যাণকর কাজের ক্ষেত্রে নিয়তের পরিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। দানও এর বাইরে নয়। দানের ক্ষেত্রেও নিয়তের পরিশুদ্ধতা অপরিহার্য।

রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘নিশ্চয়ই সব আমল নিয়তের ওপর নির্ভরশীল। আর প্রত্যেক ব্যক্তি তা-ই পাবে, যা সে নিয়ত করবে।’ (বুখারি-১)
অর্থাৎ দান-খয়রাত শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করতে হবে। তবেই এই দান পরকালে বর্ধিত হয়ে দাতার হাতে ফিরে আসবে।

যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দান করবে তাদের জন্য মহান রবের ইরশাদ- ‘আর যারা নিজেদের সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং নিজেদের (ঈমানের) দৃঢ়তা আনয়নের জন্য, তাদের দৃষ্টান্ত এ রকম- যেমন কোনো টিলার উপর একটি বাগান রয়েছে, তার উপর প্রবল বৃষ্টিপাত হলো, ফলে তাতে দ্বিগুণ ফল জন্মাল। যদি তাতে প্রবল বà§