মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

বইমেলায় আব্দুল্লাহ আফফানের ‘বনে-বাদাড়ে কিশোর দল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কৈশোর সময় কেন্দ্র করে লেখা উপন্যাস ‘বনে-বাদাড়ে কিশোর দল’। বইটি লিখেছেন তরুণ লেখক আব্দুল্লাহ আফফান।

প্রকাশ করেছে সাইলেন্ট পাবলিকেশন্স। একুশে বইমেলায় বইটি নহলী (৪৬১, স্টল নং) ও বিবর্তন (৪৩৯, স্টল নং) প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।

বইটির ফ্ল্যাপে লেখা হয়েছে, ‘বাড়ির পেছনে কেটে রাখা ডালের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। ঝোপ-ঝাড় আর লতাগুল্মে পূর্ণ খালের পাড়,তার মাঝ দিয়ে রাস্তা চলে গিয়েছে। ঘন পাতা ভেদ করে সকালের রোদ খুব সামন্যই মাটিতে পড়ছে। বাড়ির পেছনের দিকটায় অনেক পুরোনো তেঁতুল,আম ও তাল গাছে ভর্তি। তেঁতুল গাছ পুরোনো হয়ে গেলে তার তেঁতুল খেতে খুব মিষ্টি হয়।

কিন্তু,এই গাছকে ঘিরে আছে নানা গল্প। যার অধিকাংশই ভুত-প্রেতের। অনেক পুরোনো গাছ ও বাড়িকে কেন্দ্র করে গল্প আঁটার কাজটি গ্রামের লোকজন বেশ যত্ন নিয়েই করে থাকে। হয়তো শুধু সময় কাটাতেই,অথবা আধিভৌতিক কোনো রহস্যের ছাপ রাখতেই গল্পগুলো সৃষ্টি করা হয়। দেখা যায়,এই গল্পগাঁথাকে সবাই সত্য মনে করে। কিছু ঘটনা যে ঘটে নি— তা কিন্তু নয়। কল্পকাহিনি হলেও শুনতে কিন্তু শ্রুতিমধুর এসব উপাখ্যান’।

আব্দুল্লাহ আফফান বলেন, কৈশোর, শ্রেষ্ঠ সময়ের মধ্যে অন্যতম। এ সময়ে শৈশবের সরলতা ও তারুণ্যের চঞ্চলতা থাকে। নতুন ভাবে দেখতে শিখে, অনুভব করতে শিখে। কিন্তু এখন কৈশোর কাটে জড়াগ্রস্থ অবস্থায়। প্রযুক্তি ও নগর ব্যস্ত সময় কাটাচ্ছে সবাই। এর থেকে মুক্ত নয় কিশোররাও। শহর কি গ্রাম- সব জায়গায় একই চিত্র। ‘বনে-বাদাড়ে কিশোর দল’ কৈশোরের স্মৃতি ও চাঞ্চল্যতা মনে করিয়ে দিবে। আশা করি বইটি যেকোন বয়সী মানুষের ভালো লাগবে।

ঘরে বসে বইটি সংগ্রহ করা যাবে রকমারি ডটকম ও বুকলি থেকে। বইটির মূল্য রাখা হয়েছে ২২০ টাকা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ