শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পাকিস্তানে ৭ বছরে এইডস রোগী বেড়েছে ৭০ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে গত সাত বছরে এইচআইভি আক্রান্ত রোগী বেড়েছে প্রায় ৭০ শতাংশ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় এইচআইভি নিয়ন্ত্রণ কেন্দ্রG

সরকারি তথ্যমতে, ২০১৬ সালের শুরুতে পাকিস্তানে এইডস রোগী ছিল প্রায় ১৭ হাজার। তবে ২০২২ সালের ডিসেম্বরে তা বেড়ে ৫৯ হাজারে দাঁড়িয়েছে।

পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও টিভি জানিয়েছে, গত সাত বছরে দেশটিতে সবচেয়ে বেশি এইডস রোগী শনাক্ত হয়েছে পাঞ্জাবে। ২০১৬ সালে প্রদেশটিতে এইচআইভি পজিটিভ ছিলেন ৬ হাজার ৮৭৫ জন। ২০২২ সালে এসে তা ৮০ শতাংশ বেড়েছে। পৌঁছেছে ৩১ হাজারে।

এছাড়া বেলুচিস্তানে ২০১৬ সালে এইডস রোগী ছিল মাত্র ৩৪৫ জন। গত সাত বছরে সেই সংখ্যা বেড়ে এক হাজার ৭৫৯ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সিন্ধে এইডসের প্রকোপ বেড়েছে ৬৯ শতাংশ। ২০১৬ সালে সেখানে এইচআইভি পজিটিভ ছিলেন ৫ হাজার ১৮৩ জন, ২০২২ সালে তা হয়েছে ১৬ হাজার ৭৬৫ জন।

একইভাবে, খাইবার পাখতুনখোয়ায় এইডস রোগীর সংখ্যা ২ হাজার ৩৮৪ জন থেকে বেড়ে পাঁচ হাজারে পৌঁছেছে। গত সাত বছরে অঞ্চলটিতে এইডস রোগী বেড়েছে প্রায় ৫০ শতাংশ। অপরদিকে রাজধানী ইসলামাবাদে এইচআইভি পজিটিভ ২০১৬ সালে ছিল ২ হাজার ২২৭ জন। ২০২২ সালে তা ৩ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে।

জাতীয় এইচআইভি নিয়ন্ত্রণ কেন্দ্রের ২০১৬ সালের তথ্যমতে, পাকিস্তানে এইচআইভি পজিটিভ রোগী ছিলেন মোট ১৭ হাজার ১৮ জন। এর মধ্যে প্রায় ১০ হাজার রোগী অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিয়েছেন।

২০১৭ সালের জানুয়ারিতে এইচআইভি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৫১২ জন। ২০১৮ সালে শনাক্ত রোগী দাঁড়ায় প্রায় ২৯ হাজার, যার মধ্যে চিকিৎসা নিয়েছেন ২০ হাজার জন।

২০১৯ সালের জানুয়ারিতে পাকিস্তানে এইডস রোগীর সংখ্যা দাঁড়ায় ৩৪ হাজার ৫০৬ জন, যার মধ্যে চিকিৎসা নিতে যান ২৭ হাজার ১০৬ জন। এর এক বছর পরেই, অর্থাৎ ২০২০ সালে দেশটিতে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে ৪৫ হাজারে পৌঁছায়। এর মধ্যে চিকিৎসাসেবা নিয়েছেন প্রায় ৩৮ হাজার রোগী।

আর ২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তানে এইডস রোগীর সংখ্যা পৌঁছায় ৫১ হাজার ৩৮০ জনে। এর মধ্যে ৪২ হাজারের মতো রোগী চিকিৎসা নিয়েছেন। একই বছরের ডিসেম্বরে দেশটিতে এইডস রোগীর সংখ্যা দেখাচ্ছে ৫৯ হাজার। অর্থাৎ এক বছরে দেশটিতে এইডস রোগী বেড়েছে প্রায় আট হাজার জন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ