শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মশা তাড়ান ঘরোয়া উপায়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  বর্তমান সময়ে বেড়ে গেছে মশার উপদ্রব। এতে নতুন করে মশাবাহিত রোগ যেমন- ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে কয়েল ছাড়াও মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি প্রয়োগ করতে পারেন।

তুলসিগাছ: টবে, জানালার পাশে বা বারান্দায় কয়েকটি তুলসিগাছ লাগিয়ে রাখুন। দেখবেন মশা পালাবে।

কর্পূর: কর্পূরের গন্ধ একদমই সহ্য করতে পারে না মশা। একটি ৫০ গ্রামের কর্পূরের টুকরো একটি ছোট বাটিতে রেখে পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দু’দিন পর পানি পরিবর্তন করুন।

নিম তেল: নিমের গন্ধ মশা সহ্য করতে পারে না। নিম তেল গায়ে মাখলে মশার কামড় থেকে রেহাই পাওয়া যায়। শুধু নিমপাতা ঘরের কোণে রেখে দিলেও মশার উপদ্রব কমে যাবে।

রসুন: রসুনকে বলা হয় মশার যম। কয়েকটি রসুনের কোয়া থেঁতলে জলে সিদ্ধ করুন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার ওই জল সারা ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন। দেখবেন মশা উধাও।

লেবু ও লবঙ্গ: একটি বা দুইটি লেবু মাঝামাঝি কাটুন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গের ফুলের অংশটুকু বাইরে থাকবে আর পেছনের অংশ লেবুতে গেঁথে থাকবে। এবার সেই লেবুর টুকরাগুলো প্লেটে করে ঘরের কোণে রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ঘরে মশা নেই।

সুগন্ধি: মশা সুগন্ধি খুব অপছন্দ করে। মশা তাড়াতে দেহে বা জামায় আতর, সুগন্ধি বা লোশন ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগেও শরীরে মাখতে পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ