বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

পিকআপভ্যান চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ইয়াছিন আরাফাত (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন আরাফত উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, নিহত ইয়াছিন আরাফত স্থানীয় একটি মাদরাসার ছাত্র ও কোরআনের হাফেজ ছিলেন। রাস্তা উঁচু-নিচু থাকায় কংক্রিটের সঙ্গে স্লিপ খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান।

এ সময় চাঁদপুর থেকে লক্ষ্মীপুরগামী একটি পিকভ্যানের চাপায় তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার শিকার দুটি যানবাহন থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ