বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

বিক্ষোভের মামলায় জামিন পেলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশনের সামনে সহিংস বিক্ষোভের মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাক সংবাদমাধ্যমগুলো সোমবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছিল, ইমরানকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। তবে তার আগেই সন্ধ্যার দিকে তাকে জামিন দেন লাহোর হাইকোর্ট। মার্চের ৩ তারিখ পর্যন্ত এটি বহাল থাকবে।

একটি সূত্র জানিয়েছে, পুলিশের সহায়তায় ইমরানকে গ্রেপ্তারে চার সদস্যের একটি দলও গঠন করেছিল এফআইএ। চূড়ান্ত সম্মতির জন্য সংস্থাটির পরিচালককে অবহিতও করা হয়।

তবে ইমরানের গ্রেপ্তার ঠেকাতে জামান পার্কের বাইরে অবস্থান নিয়েছিলেন তার দল তেহরিক ই-ইনসাফের অসংখ্য নেতা কর্মী।

গত বছরের এপ্রিলে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার সমর্থকরা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেন। যাকে ‘সহিংস বিক্ষোভ আখ্যা’ দিয়ে ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদে মামলা দায়ের করা হয়। সোমবার তাকে ওই মামলায় হাজিরা দিতে দুপুর ২টায় লাহোর হাইকোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি আসেন সন্ধ্যার পর।

ইমরান খানের আইনজীবীরা আদালতকে জানান নিরাপত্তা শঙ্কা এবং জামান পার্কে অসংখ্য নেতা কর্মী হাজির হওয়ায় তিনি আসতে পারছেন না।

এরপর লাহোর হাইকোর্টের বিচারক তারিক সেলিম জানান, ইমরানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। তবে আইনজীবীরা এটি না করতে অনুরোধ করেন।

তবে পরবর্তীতে রাত ৮টার দিকে ইমরান খান আদালতে উপস্থিত হন। তিনি জানান, বাইরে অত্যাধিক ভিড়ের কারণে সময়মতো উপস্থিত হতে পারেননি। আদালতের সামনে যুক্তি উপস্থাপনের পর ইমরানের জামিন মঞ্জুর করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ