শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জে শহীদ মিনারে ফুল দেয়ার সময় নাম ঘোষণাকে কেন্দ্র করে জেলা শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রউফ জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা শেষে ফুল দেয়ার জন্য শ্রমিক লীগের নেতা বাবুল সরকারের নাম ঘোষণা করার পর উত্তেজনার তৈরি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে জেলা শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল ও বাবুল সরকারের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হাতাহাতিতে ১০ জন আহত হন।

ওসি জানান, পরে স্থানীয় সিনিয়র নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা কথা বলতে রাজি হননি। অন্যদিকে, শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল ও বাবুল সরকারকে মুঠোফোনে পাওয়া যায়নি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ