শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোজায় মাছ, মাংস,ডিম, দুধের দাম বাড়বে না: প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামনে রমজানে মাছ, মাংস, দুধ ডিমের দাম আর বাড়বে না। বরং সহনশীলতার ভেতরে যাতে রাখা যায় সে প্রক্রিয়ায় আমরা রয়েছি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রেজাউল করিম বলেন, একই সঙ্গে সাধারণ মানুষ যাতে এ খাবারগুলো খেতে পারে সেরকম মূল্য নির্ধারণের জন্য পোল্ট্রি অ্যাসোসিয়েশনসহ সবাইকে অনুরোধ করবো।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্যমেলা মাঠে দু’দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসন্ন রমজান এ সময় পোল্ট্রিসহ মাছ ও মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, রমজান মাসে এ নিয়ে আপনাদের পরিকল্পনা কি জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মানুষের পুষ্টি ও খাবারের অন্যতম উপকরণ মাছ-মাংস-দুধ ও ডিম। উৎপাদন বৃদ্ধিতে যতো প্রকার সহায়তা করা দরকার সবটাই আমরা করছি। আমাদের উৎপাদন বেড়েছে। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে পোল্ট্রির যে সব উপকরণ বিদেশ থেকে আনতে হয় সেটা আনার ক্ষেত্রে অনেক প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হচ্ছে। এসবের কারণে খাবারের দাম বেড়েছে।

মন্ত্রী বলেন, আমাদের দেশের ভেতরে যাতে বিকল্প খাবার তৈরি করা যায় এজন্য সাভারে নতুন একটা কারখানা স্থাপন করেছি। এরফলে নানা অজুহাতে উৎপাদনকারীরা আর দাম বাড়ানোর করার সুযোগ পাবেন না।

তিনি বলেন, রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র স্থাপন করবো সেক্ষেত্রে বেসরকারি খামারি যারা আছেন তাদের সহায়তা নেবো। আমি মনে করি বাজার ব্যবস্থাপনাকে আরও মনিটরিং করা হলে দাম অনেকটা কমে আসবে।

সকালে রাজধানীর আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্যমেলা মাঠে দু’দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী করেন মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশিদ, ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন, বিশ্ব পোল্ট্রি স্যাইন্স অ্যাসোসিয়েশন বাংলাদেà