শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বিএনপি অবৈধ দল: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি একটি অবৈধ দল। তাদের জন্মই হয়েছে অবৈধভাবে।তারা সন্ত্রাস, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে, দেশকে পিছিয়ে দেয়। ’

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জামালপুরের ইসলামপুর উপজেলার মো. আব্দুস সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে সবসময় চেষ্টা করে পরিস্থিতি ঘোলাটে করে, কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়। যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যারা ক্ষমা চেয়েছেন তাদের দল থেকে ক্ষমা ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে কি না, তা মনোনয়ন বোর্ড ঠিক করবে। ’

এরপর আরও ৫টি বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র প্রমুখ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ