শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে রিখটার স্কেলে এর ৬.২ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। পাপুয়া নিউগিনি ওশেনিয়ার একটি দেশ।

স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার।

এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। এতে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ