রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইতালির উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ৫৯ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অভিবাসীদের বহন করা একটি নৌকা ইতালির দক্ষিণ উপকূলের কাছাকাছি সমুদ্রে ডুবে ১২ শিশুসহ অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। আর কয়েক ডজন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল নৌকাটি। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে ইতালির কালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনে ভেড়ার চেষ্টার সময় ফাটলধরা নৌকাটি ডুবতে শুরু করে।

পাশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্টের সৈকত থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয় কোস্টগার্ড জানিয়েছিল, ৮০ জনকে তারা জীবিত উদ্ধার করেছে।

ইতালির স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা ম্যানুয়েলা কুরা রয়টার্সকে বলেন, তিন থেকে চারদিন আগে তুরস্কের উপকূলীয় শহর ইজমির থেকে এ অভিবাসীদের নিয়ে নৌকাটি ছেড়ে এসেছিল।

ইতালির কাস্টম পুলিশ বলেন, অভিবাসীদের মধ্যে বেশিরভাগ আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ও ইরানের নাগরিক। বেঁচে যাওয়া একজনকে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এরপর সমুদ্রে ও ভূমিতে বড়সড় উদ্ধার অভিযান শুরু হয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ