বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা সৌদির, প্রশংসায় যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল আল সৌদ গত রোববার কিয়েভ সফরে যান। ৩০ বছরে কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এটা ছিল প্রথম কিয়েভ সফর। এই সফরে সৌদি আরব ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এরমধ্যে ১০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা এবং ৩০০ মিলিয়ন ডলার তেল সহায়তা।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে রবিবার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে প্রেসিডেন্ট জেলেনস্কিকে আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়।

জেলেনস্কি বলেন, তিনি প্রত্যাশা করছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ দুই দেশের মধ্যে উপকারী সংলাপের উদ্দীপক হিসেবে কাজ করবে।

জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনে শান্তি, সাবভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আমাদের জন্য এবং বিশ্ব সমাজের (ওয়ার্ল্ড সোসাইটি) জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন সোমবার কিয়েভকে সৌদি আরবের সহযোগিতা প্যাকেজের জন্য ধন্যবাদ দিয়েছে।

সৌদি বিশ্লেষক আলি শিহাবি বলেছেন, প্রিন্স ফয়সালের কিয়েভ সফরের মধ্য দিয়ে এটা স্পষ্ট যে, রিয়াদ ইউক্রেন-রাশিয়া উভয়ের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম। ইউক্রেন যুদ্ধে সৌদি আরব নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গতবছর মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশটি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ে মধ্যস্থতা করে। ওই মধ্যস্থতায় আমেরিকার দুইজন এবং যুক্তরাজ্যের পাঁচজন নাগরিককে মুক্তি দেয় রাশিয়া। সূত্র: আল আরাবিয়া

টিএ/