বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

অবশেষে খুলে দেয়া হলো মিসরের সেই ঐতিহাসিক মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে বেশ কয়েক বছর সংস্কার কাজের পর মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়েছে মিসরের একটি ঐতিহাসিক মসজিদ।

গত মঙ্গলবার আলজাজিরা জানায়, ওই মসজিদটির নাম মসজিদুল হাকিম। পুরান কায়রোতে এর অবস্থান।

স্থানীয় সময় গত সোমবার মসজিদটি ফের উদ্বোধন করা হয়েছে। এটি মিসরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। দেশটির সর্ববৃহৎ মসজিদ হলো- ইবনে তুলুন মসজিদ।

২০১৭ সালে মসজিদুল হাকিমের সংস্কার ও পরিবর্ধনের কাজ শুরু হয়। এতে বাজেট ছিল ২৮ লাখ ডলার।

ঐতিহাসিক এ মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ৩৮০ হিজরিতে (৯৯০ সাল) পঞ্চম ফাতেমী খলিফা আজিজ বিল্লাহের হাত ধরে। পরে তার ছেলে হাকিম বি-আমরিল্লাহ ৩৯৩ হিজরিতে (১০০৩ সাল) এটির নির্মাণকাজ সমাপ্ত করেন এবং ৪০৩ হিজরিতে (১০১২ সাল) এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ