বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে ১ম আন্তর্জাতিক ও ১২ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী শনিবার (৪ মার্চ) মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় থেকে পশ্চিম দিকে অবস্থিত কুরআনিক বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মপ্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান।

গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে থাকবেন মিশরের খ্যাতিমান কারী শায়েখ সিদ্দিক আল মিনশাওয়ীর ছেলে কারী মাহমুদ শায়েখ সিদ্দিক আল মিনশাওয়ী ও হুফফাজুল কুরআন বাংলাদেশ’র সভাপতি শাইখুল হুফফাজ শায়েখ আব্দুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ, নূরানী, নাযেরা ও হিফজ মাদরাসার সিলেবাস লেখক শায়েখ নেছার আহমদ আন নাছিরী।

১ম আন্তর্জাতিক ও ১২ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে কুরআন প্রেমী সব মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন বিশ্বমানের হাফেজ তৈরির কারিগর হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

তিনি বলেন, হিফজুল কুরআন প্রতিযোগিতা’র এসব আয়োজন দিন দিন মানুষের মাঝে কোরআনপ্রেম বৃদ্ধি করছে। এছাড়া এসব আয়োজন থেকে তৈরি হচ্ছে বিশ্বজয়ী হাফেজ। গ্র্যান্ড ফিনাল যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং মানুষের মাঝে কোরআনপ্রেম জাগিয়ে তুলতে পারে সেই দোয়া চাই।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ