সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


হজ যাত্রায়ও ডলারের চাপ, ভোগান্তিতে হাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন দফায় হজ নিবন্ধনের সময় বাড়ালেও আশানুরূপ ফল মিলছে না। প্রাক-নিবন্ধন করে হজের জন্য প্রস্তুতি নিলেও চূড়ান্ত পর্যায়ে এসে পিছু হটছেন হজ গমনেচ্ছুরা। এ বছর হজের খরচ আকস্মিক বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গত বছরের তুলনায় এ বছর বিমান ভাড়া ও সার্ভিস চার্জ বেড়েছে দেড় লাখ টাকারও বেশি। এর পেছনে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া এবং সৌদি রিয়ালের মান অপরিবর্তিত থাকাকে দায়ী করছেন তারা। একইভাবে সৌদি আরবে হজ ব্যবস্থাপনায় পরিবর্তনের কারণও দেখছেন তারা। হজের এই খরচ বৃদ্ধির প্রভাব পড়েছে নিবন্ধনে।

প্রথম পর্যায়ে আগে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত হজে যাওয়ার জন্য নিবন্ধনের সময় দেয়া হয়েছিল। পরে সেটি বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও আশানুরূপ নিবন্ধন না হওয়ায় ৭ই মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১৫ হাজার হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ছিল ৫৮ হাজার ৬২৮ জন।

২০১৯ সালে তা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে অন্য দেশের মতো বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেয়া হয়েছিল।

২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরপরও কোটা না থাকার কারণে বহু হজযাত্রীকে অপেক্ষমাণ থাকতে হয় পরের বছরের জন্য। কিন্তু এ বছর কোটার অনুপাতে নিবন্ধন করছেন অপেক্ষাকৃত কম হজযাত্রী। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩০ হাজার ৯৮২ জন।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছেন ৭ হাজার ৬৭১ জন। হজ অফিসের দেয়া তথ্য অনুসারে, ২০২০ সালে শুরু হওয়া প্রাক-নিবন্ধন থেকে সরকারি ব্যবস্থাপনায় অপেক্ষমাণ ছিলেন ৮ হাজার ৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অপেক্ষমাণ ২ লাখ ৩১ হাজার ২৩৯ জন। সংশ্লিষ্টরা বলছেন, হজের ধর্মীয় শর্তই হচ্ছে শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হওয়া।

কিন্তু বাংলাদেশ থেকে যে শ্রেণির মানুষ এই ধর্মীয় বিধানে অংশ নেন তাদের অধিকাংশই মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত। সারাজীবনের উপার্জন থেকে জমিয়ে শেষ বয়সে তারা হজের প্রস্তুতি নেন।

খরচ বেড়ে যাওয়ায় হজ গমনেচ্ছুদের বড় অংশ সিদ্ধান্তহীনতায় ভুগছেন। হজের খরচ বিশ্লেষণ করে দেখা গেছে, এবার সরকà