বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

পল্টন-সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের বার্ষিক মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্টন-সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, আজ শুক্রবার (৩মার্চ) বাদ জুমা সেগুনবাগিচা কাঁচাবাজার, বটতলা (মসজিদ-ই-নূর সংলগ্ন) স্থানে মাহফিলটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতী রুহুল আমীন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন রজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী।

ওয়ায়েজীনের মধ্যে উপস্থিত থাকবেন শান্তিনগর বাজার জামে মসজিদের খতীব মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, সাভার মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের মুহতামিম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব ফরিদ উদ্দিন আহম্মদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এনামুল হক আবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মসজিদ-ই-নূর, সেগুনবাগিচার খতীব মুফতী আব্দুল কাইয়ূম সোবহানী। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য আহ্বান জানান, সেগুনবাগিচা পিডব্লিউডি-দুদক বায়তুর রহমান জামে মসজিদের খতিব মুফতি জোবায়ের রশীদ, নয়া পল্টন বাইতুস সালাহ জামে মসজিদের খতিব মুফতি তাওহীদুল ইসলাম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ