রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ওমরা পালনে সুখবর দিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন থেকে মুসল্লিরা যতবার ইচ্ছে ততবার ওমরা পালন করতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। তবে আগে থেকেই ওমরা পালনের তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় বলছে, দেশটিতে এখন যারা পর্যটক, কাজ বা অন্য কোনও ভিসায় আসবেন তারা ওমরাহ পালন করতে পারেবন। এতে সৌদি কর্তৃপক্ষ কোনও হস্তক্ষেপ করবে না।

এছাড়া যেসব মুসল্লি শুধু ওমরাহ ভিসা নিয়েও সৌদিতে আসবেন তারা মক্কা-মদিনা ছাড়াও দেশটির অন্যান্য শহরেও ভ্রমণ করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের ভিসার মেয়াদ থাকতে হবে।

বর্তমানে সৌদি কর্তৃপক্ষ ওমরাহ পালনের প্রক্রিয়াও সহজ করেছে। একই সাথে সুযোগ-সুবিধাও বাড়ানো হয়েছে।

সৌদিগেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালন করা যাবে। সেইসঙ্গে মদিনায় হযরত মুহম্মদ সা. -এর রওজা জিয়ারত করতে পারবেন তারা।

সৌদি আরবের সরকার ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ