শাইখ উমায়ের কোব্বাদী: যার কারণে পূর্বসূরি বরণীয় উলামায়ে হক্কানীর মধ্যে এমন ব্যক্তিত্বের সংখ্যাও কম নয় যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বয়স অতিক্রান্ত হওয়ার পর ইলমের নূর ধারনে উদ্যোগী হয়েছেন। যেমন,
১. আলী ইবনে হামযা। ইমাম কিসাঈ নামেই যিনি সমধিক প্রসিদ্ধ। ইলমে নাহুর প্রতিটি ছাত্র এই নামের মহান মানুষটির সাথে পরিচিত। আরবী ব্যাকরণশাস্ত্রে যার রয়েছে বিশাল অবদান। ইমাম শাফিঈ যার সম্পর্কে মন্তব্য করেছিলেন,
من أراد أن يتبحر في النحو فهو عيال على الكسائي
ইলমে নাহুর ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করতে চাইলে কিসাঈ-র পোষ্যবর্গ হতে হবে। (সিয়ারু আ’লামিন নুবালা ০৭/৫৪)
ইলমে কিরাআতেরও অন্যতম ইমাম তিনি। যে সাত কেরাতের কথা আমরা সবাই জানি, সে সাত কেরাতের এক কেরাত তাঁর দিকেই সম্পৃক্ত। তিনি বয়স অনেক হওয়ার পরই ইলমে নাহু শেখা শুরু করেছেন। আল্লামা কিফতী রহ. বলেন,
انما تعلم الكسائي النحو بعد الكبر فلم يمنعه ذلك من ان برع فيه
কিসাঈ বয়স অনেক হওয়ার পরই নাহু শেখা শুরু করেন। এ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনে অধিক বয়স তার জন্য বাধা হয় নি। (আমবাউর রুয়াত ২ / ২৭১)
২. আল্লামা ইবনে হাযম রহ.। ইসলামের ইতিহাসে যারা অমর হয়ে আছেন তিনি তাদের অন্যতম। আল্লামা যাহাবী রহ. তার ব্যাপারে বলেন,
ومن أشهر من ذكر عنهم الطلب بعد كبر السن ابن حزم الأندلسي
বয়স হওয়ার পর যারা ইলম শেখা শুরু করেছেন তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন ইবনে হাযম আন্দালুসী।
তার ইলমে ফিকহ অন্বেষণের সূচনা হয়েছিল বিশেষ একটি ঘটনার প্রেক্ষাপটে। ইবনে হাযম রহ. নিজেই সে ঘটনা বলেছেন। একদিন তিনি এক জানাযায় শরিক হন। তখন এক মসজিদে প্রবেশ করে বসে পড়েন। এক ব্যক্তি তখন তাকে বলল, ওঠ, আগে তাহিয়্যাতুল মাসজিদ নামায পড়। তখন তার বয়স ছিল ছাব্বিশ। তিনি তখন নামাযে দাঁড়িয়ে যান। জানাযা শেষে ফিরে আসার সময়ও মসজিদে যান। এবার প্রবেশ করা মাত্রই নামায শুরু করে দেন। তখন তাকে বলা হল, আরে বস বস; এখন নফল নামায পড়ার সময় নয়। তখন ছিল আসরের পর। এ ঘটনাটি তার মনে গভীরভাবে দাগ কাটে। এরপর থেকেই তিনি ইলম অর্জন শুরু করেন। তার এ অজ্ঞতাই ইলম অর্জনের মাধ্যম হয়ে দাঁড়ায়। (মু‘জামুল উদাবা, ইবনে হাযম রহ.-এর জীবনী)
৩. আবু বকর আল-কফ্ফাল রহ.। শাফেঈ মাযহাবের অন্যতম ইমাম তিনি। আল্লামা সুবুকী রহ. বলেন,
فلما كان ابن ثلاثين سنة أحس من نفسه ذكاء : فأقبل على الفقه
শায়েখ ইমাম আবু বকর আল-কফ্ফাল রহ. বয়সের কোঠা ত্রিশ পেরিয়ে যাওয়ার পর ইলম অন্বষণের তীব্র প্রয়োজনীয়তা অনুভব করেন। এক পর্যায়ে ফিকাহ শাস্তà§