শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহতদের অনেককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি।’

অক্সিজেন প্ল্যান্টের আশপাশের বাসিন্দারা বলছেন, অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে প্ল্যান্টের পাশের অনেক ঘরবাড়ির দরজা-জানলার কাঁচ ভেঙে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে ছুটতে থাকে অনেকেই।

এর আগে গত বছরের ৫ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলের আশপাশের অন্তত চার বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। এ ঘটনায় বহু হতাহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ