সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় অপরাধ সংঘটিত হচ্ছে: পীর সাহেব চরমোনাই রিমান্ড শেষে এমপি নজরুল কারাগারে  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি বার্তা জামায়াত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন প্রকৌশলী ‘কাদিয়ানিদের সম্মেলনে ইহুদিদের ঢল বিশ্ব মুসলিমের জন্য গুরুতর সংকেত’ মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ জাতীয় প্রেক্ষাপটে কওমি ধারা: বিভেদ পেরিয়ে ঐক্যের পথে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে এই প্রথম ১ম আন্তর্জাতিক ও ১২ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে গতকাল শনিবার ১ম আন্তর্জাতিক ও ১২ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়।

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার বিশ্বরোডে অবস্থিত কুরআনিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজন রাশিয়া প্রথম স্থান, মিসর ২য় স্থান, বাংলাদেশ ৩য় স্থান ও ভারত ৪র্থ স্থান লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান।,

গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে ছিলেন মিশরের খ্যাতিমান কারী শায়েখ সিদ্দিক আল মিনশাওয়ীর ছেলে কারী শায়েখ মাহমুদ সিদ্দিক মাহমুদ আল মিনশাওয়ী ও হুফফাজুল কুরআন বাংলাদেশ’র সভাপতি শাইখুল হুফফাজ শায়েখ আব্দুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা, বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ শায়েখ নেছার আহমদ আন নাছিরী।

সরকার উদ্যোগ নিলে আন্তর্জাতিকমানের এসব আয়োজন আরো সমৃদ্ধ হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

কেএল/