শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবনির্মিত পল্লবী ফায়ার স্টেশনের উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (৬ মার্চ) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকার মিরপুর ডিওএইচএস-এ নবনির্মিত এই ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পল্লবী ফায়ার স্টেশন আঙিনায় এসে পৌঁছালে সুরক্ষা সেবা বিভাগের সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং প্রধান অতিথিকে নিয়ে অভিবাদন মঞ্চ আরোহন করেন।

এ সময় সহকারী পরিচালক আনোয়ারুল হকের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করার পর সেনাবাহিনী প্রধান নবনির্মিত পল্লবী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন।

এরপর প্রধান অতিথি স্টেশন প্রাঙ্গণে একটি আমরুপালির বৃক্ষ রোপণ করেন।

-এসআর