শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যে কারণ হজে যাওয়া হচ্ছে না ৯০ হাজার পাকিস্তানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে দিন দিন বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বৈদেশিক মুদ্রার রিজার্ভের অভাব আর একই সাথে পাকিস্তানি মুদ্রার তীব্র পতনের কারণেই এক্কেবারে ভেঙে পড়েছে দেশটির অর্থনৈতিক ব্যবস্থা। বৈদেশিক মুদ্রার অভাবে প্রায় ৯০ হাজার মানুষ পাকিস্তান থেকে এ বছর হজ যেতে পারবেন না।

ভয়াবহ এই অর্থাভাবের মধ্যে পরিস্থিতিকে স্বাভাবিক করতে শাহবাজ সরকার নিত্য নতুন পন্থা অবলম্বন করার চেষ্টা করছে। বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণেই শাহবাজ সরকারের তরফ থেকে বিদেশে বসবাসরত পাকিস্তানিদের প্রায় ৯০,০০০ পাকিস্তানি নাগরিকের হজ কোটা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ বৈদেশিক মুদ্রার অভাবে প্রায় ৯০,০০০ পাকিস্তানি এ বছর হজ করতে পারবেন না। প্রায় ৪০০ মিলিয়ন ডলার দেশের বাইরে যাওয়া বন্ধ করাই হল এমন সিদ্ধান্তের পিছনে আসল কারণ।

সরকারি সূত্রে জানা গেছে, পাকিস্তানিদের জন্য হজ কোটা কমাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে প্রবাসী পাকিস্তানিরা এই নয়া ব্যবস্থার মাধ্যমে নিজেরাই হজ করতে পারবেন বা পাকিস্তানে বসবাসকারী কোনও ব্যক্তির খরচ বহন করতে পারেন।

ইতিমধ্যেই অর্থমন্ত্রী ইসহাক দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুরের মধ্যে বৈঠকে এই কথায় জানিয়েছেন।

বৈঠকের পর ধর্ম মন্ত্রণালয়ের সহকারী মিডিয়া ডিরেক্টর উমর বাট বলেন, “বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সমস্যার কারণে পাকিস্তানের হজ কোটার অর্ধেক প্রবাসী পাকিস্তানিদের জন্য বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে।”

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, এ বছর সৌদি আরব পাকিস্তানকে এক লাখ ৭৯ হাজার ২১০ জনকে হজ কোটা দিলেও তীব্র অর্থাভাবের কারণে এত বড় পরিসরে হজের অনুমতি দিতে ব্যর্থ শাহবাজ সরকার।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ